দর্শকদের মন কাড়ছে নুসরাত ফারিয়ার ‘আশিকী’

nusrat faria_swadeshnews24বিনোদন প্রতিবেদক : সব ধরণের সংশয় এবং জল্পনা কল্পনা শেষে শুরুটা ভালোই গেল মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার। প্রথম ছবিতেই তার অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নিলেন। শুধু ফারিয়ার অভিনয়ই নয়, দর্শকদের মন কেড়েছে ছবির গান, লোকেশনসহ ছবির গল্প ও মেকিংও । ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রতিটি শো’ যাচ্ছে হাউসফুল। সব মিলিয়ে দারুণ উচ্ছঃস্বিত ফারিয়া। তিনি বলেন, ‘প্রথম ছবি হিসেবে অনেক ভয় ও সংশয় কাজ করেছিল। পরবর্তীতে ছবিটি প্রথম কলকাতায় মুক্তি পাওয়ার পর সেখানকার দর্শকদের ভালো রেসপন্স আমার মধ্যে আত্মবিশ্বাস ও আশার আলো জুগিয়েছিল। তবুও এ দেশের দর্শক আমাকে প্রথমবার বড় পর্দায় দেখছেন। এখানকার দর্শকদের কাছে আমার গ্রহণযোগ্যতা আমার পরবর্তী ধাপে এগুনোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমার এদেশের দর্শকরা আমাকে হতাশ করেন নি। তাদের কাছে আমার অভিনয় প্রশংসিত হয়েছে , তারা ভালোভাবে আমাকে গ্রহণ করছেন । আর এ ব্যাপারটা একজন নতুন অভিনেত্রী হিসেবে আমার কাছে খুবই আনন্দের।’
এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় মাত্র দুটি ছবিই পরিপূর্ণ বাণিজ্যিক ছবি। শাকিব খান, অপু বিশ্বাস, ববি অভিনীত ‘রাজাবাবু-দ্য পাওয়ার’ এবং নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত ‘আশিকী’। দুটি ছবিই দর্শক টানতে সক্ষম হয়েছে। শাকিবের ছবির পাশাপাশি দর্শকরা আগ্রহ নিয়েই উপভোগ করছেন ‘আশিকী’ ছবিটি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের