শেখ হাসিনা বিশ্বের গর্ব: কংগ্রেস সদস্য

Yvette_Clarke_Officialযুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইভেট ডায়ান ক্লার্ক সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের গর্ব’ আখ্যায়িত করে বলেছেন, বাংলাদেশের মানুষের উচিত তাকে সমর্থন করা।

নিউইয়র্কে জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘শেখ হাসিনা কেবলমাত্র আপনাদের (বাংলাদেশীদের) গর্ব নয়- তিনি আমাদেরও গর্ব। তিনি আমাদের সকলের সেরা।’

ক্লার্ক আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) প্রতি অবশ্যই আপনাদের (বাংলাদেশিদের) সমর্থন থাকা উচিত।
হোটেল হিলটনে আওয়ামী লীগ ইউএস চ্যাপ্টার আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা অংশ নেন।

বাংলাদেশী প্রধানমন্ত্রীকে জাতিসংঘ পরিবেশ সংক্রান্ত সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ প্রদান করে। জলবায়ু পরিবর্তনজনিত বিষয় মোকাবেলায় বাংলাদেশের সুদূরপ্রসারি উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ক্লার্ক বলেন, ‘(শেখ হাসিনার) দূরদৃষ্টি ও কর্মসূচির জন্যই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আমার কাছে তা কোন বিস্ময়ের বিষয় নয়।’

ক্লার্ক নিউইয়র্ক থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় সদস্য। তাছাড়া তিনি বর্তমানে উদ্ভুত হুমকি, সাইবার নিরাপত্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত হোমল্যান্ড সিকিউরিটি সাব-কমিটির র‌্যাংকিং সদস্য হিসেবে কাজ করছেন।

ক্লার্ক ২০০৭ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার আগে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ছিলেন।

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের