মাত্র ৩০ সেকেন্ডেই দূর করুন মশা!!

মাত্র ৩০ সেকেন্ডেই দূর করুন মশা!!

মশার উপদ্রব থেকে মুক্তি পেতে আমরা কত কিছুই না করি। মশা তাড়াবার স্প্রে বলুন, কয়েল বলুন বা অন্য যে কোন উপাদান- প্রতিটিই তৈরি হয় ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে। আর বলাই বাহুল্য যে এইসব রাসায়নিক উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি চাইলেই ঘরেই তৈরি করতে পারেন মশা তাড়াবার জন্য কার্যকরী উপাদান, তাও মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে। আর এতে আপনার কাজে আসবে নারিকেল তেল বা ভ্যানিলা এসেন্সের মত সাধারণ উপাদান!

পদ্ধতি এক

এই পদ্ধতিতে আপনার কাজে লাগবে কেবল ভালো মানের ভ্যানিলা এসেন্স। হ্যাঁ, যে ভ্যানিলা এসেন্স আমরা খাবার তৈরিতে ব্যবহার করি, সেটাই।

ভ্যানিলা এসেন্সের সাথে সমান সমান পরিমাণ পানি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ব্যবহার করুন নিজের ত্বকে। চাইলে এই মিশ্রণের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিজের ঘরে বা বাগানেও স্প্রে করতে পারেন।

মাত্র ৩০ সেকেন্ডেই দূর করুন মশা!!
মাত্র ৩০ সেকেন্ডেই দূর করুন মশা!!

পদ্ধতি দুই

পরের উপায়টিতে আমাদের লাগবে খুবই সাধারণ দুটি উপাদান। নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল। নারিকেল তেল সবার ঘরেই মজুদ থাকে, সাথে বেছে নিন আপনার পছন্দের যে কোন এসেনশিয়াল অয়েল। ল্যাভেনডার, মিনট, লবঙ্গ, বেসিল, লেমনগ্রাস বা রোজমেরী-এই ফ্লেভার গুলো থেকে বেছে নিন যে কোন একটি বা দুটি এসেনশিয়াল অয়েল।

৮ আউন্স নারিকেল তেলের সাথে মিশিয়ে নিন ২ চা চামচ এসেনশিয়াল অয়েল। ব্যাস, তৈরি আপনার জন্য মশা তাড়াবার প্রাকৃতিক তেল! এই তেল আপনি শরীরের যে কোন অংশে মাখতে পারেন। মশা তো দূর হবেই, সাথে ত্বকও ভালো থাকবে। আর মশা থাকবে আপনার কাছ থেকে অনেক অনেক দূরে। কেবল মশা নয়, পিঁপড়া সহ অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও আর কাছে ভিড়বে না।

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের