পলাশবাড়ীতে বন্যায় ভেঙ্গে যাওয়া করতোয়া বাঁধ পরিদর্শন করলেন এমপি ডা. ইউনুস আলী সরকার

 

MP-Youns Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা গ্রামে করতোয়া নদীর উপর বাঁধ ভেঙ্গে যাওয়া এলাকা পরিদর্শন করেন গাইবান্ধা-০৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার। সোমবার বিকেলে পরিদর্শন কালে স্থানীয় কিশামত চেরেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বন্যার্ত এলাকাবাসীর উদ্দেশ্যে এমপি বলেন, বন্যায় ভেঙ্গে যাওয়া বাঁধ দ্রুত সংস্কারের ব্যবস্থা ও হাসবাড়ী হতে চেরেঙ্গা কাঙ্গালের বাজার বাঁধ পর্যন্ত রাস্তা পাকাকরণের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। পরে এমপি নিজস্ব তহবিল হতে বন্যার্ত পরিবারের মাঝে অর্থ প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাউজুল কবীর, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইদ্রিশ আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক ও এমপি’র প্রতিনিধি প্রভাষক শামিকুল ইসলাম লিপন, আওয়ামীলীগ প্রচার সম্পাদক মতিয়ার রহমান লাভলু, আওয়ামীলীগ নেতা রেজানুর রহমান ডিপটি, জাহাঙ্গীর আলম বাবু, বাচ্চা মিয়া, সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগ নেতা নির্মল মিত্র, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, গণজাগরণ মঞ্চ মুখপাত্র আশরাফুল ইসলাম, জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, হোসেনপুর ছাড়াও ইউনিয়নের দানশীল ব্যক্তি ও সমাজসেবক তৌফিকুল আমিন মন্ডল টিটু প্রমুখ। শেষে এমপি ঢাকার উদ্দেশ্যে যাবার প্রাক্কালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে উপজেলা যুবলীগ সহ-সভাপতি ও হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মরহুম আসাদুজ্জামান ফরিদের কবর জিয়ারত করেন

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের