ছাত্রকে পিটিয়ে চুল কেটে দিলেন শিক্ষক

f287371c7890615a24540d8b9094ac05-BAUPHAL-ANOAR-PIC-20চুরির অপবাদ দিয়ে এক শিশুশিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন করেছেন তার শিক্ষক। বেদম পিটুনি শেষে তার মাথার চুলও কেটে দিয়েছেন তিনি। ঘটনার পর এলাকাবাসী মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে।
গত রোববার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটির নাম মো. আনোয়ার হোসেন (১২)। সে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা হাফেজিয়া মাদ্রাসার হেফজ শাখার ছাত্র। রাজনগর গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে সে।
মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল আনোয়ার। গত রোববার বেলা ১১টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসায় যায় তার জামা-কাপড় আনার জন্য। তখন মাদ্রাসায় কেউ ছিলেন না। আনোয়ার কাউকে না জানিয়ে তালা খুলে তার জামা-কাপড় নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে মাদ্রাসার শিক্ষক আল আমিন ক্ষুব্ধ হন। তিনি সন্ধ্যায় আনোয়ারকে বাড়ি থেকে মাদ্রাসায় ডেকে আনেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলে, এরপর শিশুটির বিরুদ্ধে শিক্ষকের (আল আমিন) টাকা ও অন্য ছাত্রদের জামা-কাপড় চুরির অভিযোগ এনে তাকে বেদম পেটানো হয়। তখন শিক্ষকের নির্দেশে তাকে চেপে ধরে পাঁচ-ছয়জন শিক্ষার্থী। আনোয়ার চিৎকার করলে তার মুখের ভেতরে গামছা ঢুকিয়ে দিয়ে পেটানো হয়। একপর্যায়ে শিক্ষক ব্লেড এনে আনোয়ারের মাথার চুল কেটে দেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মাদ্রাসায় ছুটে আসেন। কিন্তু ততক্ষণে শিক্ষক আল আমিন পালিয়ে যান। পরে আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান এলাকাবাসী।
গতকাল সোমবার হাসপাতালে আনোয়ারের বলে, ‘আমি কোনো চুরি করি নাই। এরপরও হুজুরে আমারে মারছে, মাথার চুল কাইটা দিছে। আমি এর বিচার চাই।’ মুঠোফোন বন্ধ থাকায় শিক্ষক আল আমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের