কুনদুজ পুনর্দখলের চেষ্টা করছে আফগান বাহিনী

04a8e1ae6bfab78f6625c8112e4c47d7-3
কুনদুজ পুনর্দখলের চেষ্টা করছে আফগান বাহিনী

আফগানিস্তানের সেনাবাহিনী তালেবান জঙ্গিদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুনদুজ পুনর্দখলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার পাল্টা হামলা শুরু করেছে। মার্কিন বিমানবাহিনী এতে তাদের সহায়তা করে। খবর রয়টার্সের।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি তালেবান বিদ্রোহীরা এক দিন আগে দখল করে নেয়। ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তালেবানের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি এটি।
কুনদুজ প্রদেশের রাজধানী শহরের এ রকম আকস্মিক পতনে চাপের মুখে পড়েছে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার। গতকালই তাঁর ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী পাশ্চাত্যের সেনাদের সহায়তা ছাড়া এককভাবে জঙ্গিদের মোকাবিলায় কতটা প্রস্তুত রয়েছে, কুনদুজের নিয়ন্ত্রণ হারানোর পর সেই প্রশ্ন উঠেছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সরকারি বাহিনী শিগগিরই কুনদুজ পুনরুদ্ধার করবে। ইতিমধ্যে সেনারা নগরের কারাগার ও প্রাদেশিক পুলিশের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে। কুনদুজের কারাগার তালেবানের দখলে চলে যাওয়ার পর জঙ্গিসহ শত শত বন্দীকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।
প্রেসিডেন্ট আশরাফ গনি গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘সরকারি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে তালেবান যোদ্ধারা বেসামরিক লোকজনকে ঢাল হিসেবে ব্যবহার করায় শহরটি পুনর্দখলের চেষ্টা ব্যাহত হচ্ছে। সরকার নিজের নাগরিকদের ওপর বোমা বর্ষণ করতে পারে না এবং করবেও না।’
কুনদুজের বাসিন্দারা গতকাল বলেন, তালেবান যোদ্ধারা রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে টহল দিচ্ছে। শহরের হাসপাতাল, ব্যাংক ও সরকারি অন্যান্য ভবন সোমবার থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা চিকিৎসকসহ সবার সঙ্গে ভালো আচরণ করছে। শহরটিতে গতকাল তালেবান যোদ্ধার সংখ্যা বেড়েছে।
এদিকে ন্যাটোর একজন মুখপাত্র বলেন, মার্কিন যুদ্ধবিমান থেকে কুনদুজ শহরতলি এলাকায় জঙ্গিদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে গতকাল হামলা চালানো হয়েছে।
তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মনসুর শহরটি দখলের খবরে আনন্দ প্রকাশ করে এক বিবৃতি দিয়ে স্থানীয় লোকজনকে নির্ভয়ে থাকার আহ্বান জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে ন্যাটোর বেশির ভাগ সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়ে যায়। সাবেক তালেবান সরকার পাঁচ বছরের শাসনামলে ইসলামি আইনের কঠোর প্রয়োগ চালু করেছিল। মূলত মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠন ২০০১ সালে মার্কিন বাহিনীর নেতৃত্বে চালানো সামরিক অভিযানে ক্ষমতা হারায়। যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলার পর ওই অভিযান চালানো হয়। ক্ষমতাচ্যুত তালেবান যোদ্ধারা তখন থেকে পাল্টা লড়াই করে চলেছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের