ইতালীয় নাগরিক নিহত মামলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর

Untitled-1_29_0রাজধানীর গুলশান এলাকায় ইতালীয় নাগরিক তাবেলা সিজার (৫০) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবিতে) কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশ পেয়েছে। গোয়েন্দা পুলিশের (নর্থ) বিভাগ মামলাটির তদন্ত করবে।

এর আগে নিহতের সহকর্মী হেলেন ভেলেন্ডা বিগ বাদী হয়ে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৬৮, তারিখ-২৮/৯/২০১৫।

মামলায় তিনি অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করেন। এই মামলায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইতালীয় নাগরিক তাবেলাকে গুলি করে। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত এই ইতালীয় নাগরিক আইসিসিও নামের নেদারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের