সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সাগর-সৈকত বাহিনীর প্রধান নিহত

bonduk-juddho_40874বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছিয়া খাল এলাকায় র‌্যাব -৮ এর সাথে বন্দুকযুদ্ধে সাগর-সৈকত বাহিনীর প্রধান আকাশ ওরফে রহিম ওরফে জামাই (২৫) নিহত হয়েছেন। বুধবার সকালে র‌্যাবের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বনদস্যুদের ব্যবহৃত ১৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির সংবাদমাধ্যমকে জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছির খাল এলাকায় র‌্যাব-৮ এর একটি দলের নিয়মিত টহলকালে তাদের উপস্থিতি টের পেয়ে বনস্যুরা গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে (বনের মধ্যে) তল্লাসী চালিয়ে একটি মৃতদেহ ও ১৫টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা মৃতদেহটি সাগর-সৈকত বাহিনীর প্রধান আকাশ ওরফে রহিম ওরফে জামাই বলে সনাক্ত করে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলবারুদ ও মৃতদেহটি শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের