চট্টগ্রাম-পায়রায় সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী নেদারল্যান্ডস

এতে বলা হয়, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  বৈঠক করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। বৈঠকে তিনি  এ আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, পায়রা সমুদ্রবন্দরের জন্য খুবই উপযোগী এলাকা। সরকার যতো দ্রুত সম্ভব এ বন্দর নির্মাণের কাজ শুরু করতে চায়।

এছাড়া নদী খনন, ভূমি পুনরুদ্ধার এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে নেদারল্যান্ডস সহযোগিতা করতে পারে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

বৈঠকে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্রণয়নাধীন ব-দ্বীপ পরিকল্পনা (বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০) তৈরির অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শিগগিরই নেদারল্যান্ডস সফর করবেন বলে মার্ক রুত্তেকে জানিয়েছেন বলে বাসসের প্রতিবেদনে বলা হয়।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক খাতে উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের দক্ষতার প্রশংসা করেন বলে এতে বলা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের