ইতালীয় নাগরিক হত্যাকাণ্ড: তদন্তে ডিবির ১১ সদস্যের কমিটি

dvইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মিডিয়া মুনতাসিরুল ইসলাম বাসস-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ইতালির নাগরিক নিহতের ঘটনার রহস্য উদঘাটনে সহায়তা করবে।

তিনি আরো জানান, গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) মাহবুব আলমকে প্রধান করে গঠিত এ কমিটিতে রয়েছেন ডিবির চারটি জোনের (উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) ও পরিদর্শকরা।

উল্লেখ্য,সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইতালীয় নাগরিক তাবেলাকে গুলি করে। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এই ইতালীয় নাগরিক আইসিসিও নামের নেদারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। খবর-বাসস।

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের