ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

songhorsoব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে পৌর শহরের শরীফপুর এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, গতকাল রাতে শরীফপুর এলাকার ফজু মিয়ার সঙ্গে মিন্দালি পাড়ার ইয়াকুব মিয়ার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে, সকালে ফজু মিয়ার বাড়িতে হামলা চালায় মিন্দালিপাড়ার লোকজন। এ সময় শরীফপুর এলাকার লোকজন তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিকেল চারটা পর্যন্ত চলা এ সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাংচুর চালানো হয়। খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে ৩২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পরে আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের