কৃষি খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

hamid - Copy (1)রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য নেদারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।  বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুইলেনার বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।  নয়া রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ মূলতঃ একটি কৃষিভিত্তিক দেশ এবং এখানকার কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে একথা জানান।  রাষ্ট্রপতি বাংলাদেশের পানি ও নদী ব্যবস্থাপনা বিষয়েও নেদারল্যান্ডেসের সহায়তা কামনা করেন।  দু’দেশের মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের উল্লেখ করে তিনি বলেন, এই বাণিজ্য পরিধি বাড়ানোর বিরাট সুযোগ রয়েছে।  লিওনি কুইলেনার বলেন, নেদারল্যান্ডস সব সময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে এবং ভবিষ্যতেও এটা বজায় থাকবে।  তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালনের বিষয়ে রাষ্ট্রপতির সহায়তা কামনা করে বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডেসের মধ্যে আরো সম্পর্কোন্নয়নে তিনি সম্ভব সব পদক্ষেপ নেবেন।  অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।  এর আগে তার বঙ্গভবনে আগমণ উপলক্ষে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। খবর-বাসস

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের