খুলনায় গুলিতে সাবেক এমপির পুত্রবধূ নিহত

murder_swadeshnews24জাকারিয়া আগুন (খুলনা-বাগেরহাট) স্বদেশ নিউজ২৪.কম: সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোল্লা জালালউদ্দিনের পুত্রবধূ রাব্বি সুলতানা লিপি (৩২) শটগানের গুলিতে নিহত হয়েছেন। নগরীর পুলিশ লাইন ইস্ট লেনে নিজ বাসভবনে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মোল্লা জালালউদ্দিনের ভাতিজা হেদায়েত পলাতক রয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল থেকে জানান, সাবেক এমপি মোল্লা জালালউদ্দিন জানিয়েছেন নিজেদের লাইসেন্সকৃত শটগান থেকে অসাবধানতাবশত গুলিবর্ষণ হলে তার পুত্রবধূর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গৃহবধূ রাব্বি সুলতালা লিপির স্বামী হেলাল উদ্দিন তার মাকে নিয়ে হজ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। নিহত গৃহবধূর রাফসান নামে একমাত্র সন্তান রয়েছে। তিনি আরও জানান, শটগানটি ভাতিজা হেদায়েতের কাছে থাকা অবস্থায় গুলিবর্ষিত হয়। এ ঘটনার পর সে পালিয়ে যায়। তবে এ ঘটনার পর সাবেক এমপি বা বাড়ির কেউ সাংবাদিকদের কাছে কোনো তথ্য দিচ্ছেন না।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের