গাইবান্ধায় বাসচাপায় অটোরিক্সা চালকসহ নিহত ২

gaibandhaআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হানিফ এন্টারপ্রাইজের বাসচাপায় অটোরিক্সা চালকসহ ২ জন নিহত হয়েছে। এতে আরো ৩ জন গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের বৈঠাখালি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় উপজেলার দুর্গাপুর গ্রামের আসিব আলী কন্যা আলেয়া বেগম (৩০) ও গোপিনাথপুর গ্রামের সবা শেখের পুত্র শাহজাহান মিয়া (৪০) ঘটনাস্থলে নিহত হন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। একটি অটোরিক্সা করে নিহত ২ জনসহ বাড়ীতে ফিরছিলেন এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-৭০৬৮) বাস অটোরিক্সাকে সাইট দিতে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম তৎক্ষনাত ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের