একটি তাজা বোমা ফুলদানিতে!
একটি তাজা বোমা ফুলদানিতে!

একটি অবিস্ফোরিত বোমা গৃহসজ্জার ফুলদানি হিসেবে ৩০ বছর ধরে ব্যবহার করছেন এক ব্রিটিশ নারী। এতদিন পর তিনি যখন জানতে পারলেন তার প্রিয় ফুলদানিটি একটি সক্রিয় বোমা, তখন যারপরণাই খুশি হন তিনি। আর শিহরিত হন এই ভেবে যে, বোমাটি যদি কখনো ফেটে যেত, তখন কি হতো!
দুই সন্তানের মা ক্যাথরিন রলিনস জানিয়েছেন, স্কুলে পড়ার সময় যখন তার বয়স ছিল ১৫ বছর, তখন স্কুলপ্রাঙ্গণে খেলার সময় তিনি এই ধাতবপাতে মোড়ানো বস্তুটি দেখতে পান। সেটি সংগ্রহ করে পরে ফুলদানি হিসেবে ব্যবহার করতে থাকেন তিনি।
সম্প্রতি প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে জার্মানির বোমা হামলার ওপর একটি প্রামাণ্যচিত্র দেখেন রলিনস। এতে দেখা যায়, জার্মানির বোমারু বিমান ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের কভেনট্রি এলাকায়, যেখান থেকে তিনি বোমাটি কুড়িয়ে পেয়েছিলেন, তার পাশে বোমা হামলা চালায়। এ থেকে তার মনে প্রশ্ন জাগে, তার ঘরে রাখা ফুলদানিটি কি তবে প্রথম বিশ্বযুদ্ধের কোনো বোমা?
রলিনস পুলিশের শরণাপন্ন হন। পুলিশ জানায়, ‘বোমাটি এখনো সক্রিয়। এটি বিস্ফোরিত হলে ২০ মিটার দূরত্বে থাকা যেকোনো ব্যক্তির প্রাণ যেত। তা ছাড়া রলিনসের বাড়ি গুঁড়িয়ে যেত।’
বোমার ফুলদানিটি রলিনসের পরিবারের সদস্যের কাছে খুবই পছন্দের। তিনি যে স্কুলে চাকরি করেন, সেই স্কুলের শিশুদের দেখাতে বোমাটি নিয়ে গিয়েছিলেন তিনি। যদি তখন সেটি বিস্ফোরিত হতো, তাহলে কী সর্বনাশই না ঘটে যেত।
রলিনস জানিয়েছেন, বোমার ওপরের অংশে থাকা কিছুটা ফাঁকা জায়গার মধ্যে গোলাপের স্টিক ঢুকিয়ে রাখেন তিনি। কিন্তু তিনি জানতেই পারেননি, এর নিচের অংশে রয়েছে তাজা বিস্ফোরক।
পুলিশ বোমাটি নিয়ে বিস্ফোরক সরিয়ে আবার রলিনসকে তা ফিরিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *