গাইবান্ধায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

Attohotta-suicide-swadeshnews24আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে সালেহা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের। সে ওই গ্রামের মনির উদ্দিন শেখের স্ত্রী। নিহতের ছেলে বদিয়ার রহমান জানান, শুক্রবার রাতে খাবার শেষে তার মা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের যে কোনো এক সময় ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। গোবিন্দগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুন্নবী আকন্দ জানান, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে সালেহা বেগম শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। শারীরিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সালেহার ছেলে বদিয়ার রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের