‘সুলতান’ এর প্রথম দর্শন!

a4bee8b355bfd8a0ff75343a635ee02f-salman-khan-as-sultan
সালমান খান

এমনিতেই বলিউডের তারকা সালমান খানের কিছু ঘটলে তা খবর হয়। আর যদি সে বিষয়টা হয় বহুল প্রতীক্ষিত কোনো চলচ্চিত্রে সালমানের নতুন রূপ প্রকাশের খবর তাহলে যে বিষয়টা নিয়ে মহা হইচই পড়বে এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। সম্প্রতি সালমান খান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নতুন ছবি ‘সুলতান’-এ তাঁর নতুন চেহারার একটি ছবি প্রকাশ করেছেন। ছবির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সময় তোলা এ ছবির নিচে তিনি লিখেছেন, ‘কুস্তি কোনো খেলা নয়, নিজের মধ্যে যা বাস করে এ তার সঙ্গে লড়াই।’ এর পরপরই সালমানের এই সুলতান ‘লুক’ বা চেহারা নিয়ে সামাজিক যোগাযোগে শুরু হয়েছে মহা হুলুস্থুল। এর আগে দর্শকেরা এই তারকাকে ‘দাবাং’ এবং ‘দাবাং টু’ তে চিকন গোঁফে দেখতে পেয়েছে। পুলিশের পোশাকেও বিশেষ চেহারার সালমানকে দর্শক সাদরে গ্রহণ করেছিল। আর এবার বাঁকানো গোঁফের ‘সুলতান’ এর লুকও প্রশংসার বন্যায় ভাসতে আরম্ভ করেছে। আলী আব্বাস জাফরের এই ছবিতে সালমানকে দেখা যাবে ৪০ বছর বয়সী হরিয়ানার কুস্তিগির সুলতান আলী খানের ভূমিকায়। প্রকাশিত ছবিতে তাঁর তীক্ষ্ণ চাহনি, ছোট করে ছাঁটা চুল, বাঁকানো গোঁফ— এসব দেখে সব দিক থেকেই তাঁকে একজন সত্যিকারের কুস্তিগিরের মতোই দেখাচ্ছে।
পুরোদস্তুর অ্যাকশনধর্মী চলচ্চিত্র সুলতানের জন্য সালমান খান এরই মধ্যে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। কঠোর প্রশিক্ষণের কারণে ‘বজরঙ্গী’ ভাইজানের শরীরের নানা জায়গায় এখন জখম আর ব্যথা। এক সাক্ষাৎ​কারে সালমান জানিয়েছেন, ‘সুলতান’ এ আমি একজন কুস্তিগির, যে মিক্সড মার্শাল আর্টে যায়। এটি একটি ভিন্ন ধরনের ফিটনেস লীগ। গত পাঁচ দিন ধরে আমি এর জন্য প্রশিক্ষণ নিচ্ছি এবং এ কারণে এখন আমার মাথা, পিঠ ও হাঁটু ব্যথা করছে।
সালমানের সর্বশেষ হিট ‘বজরঙ্গী ভাইজান’-এর নির্মাতা কবির খান টুইটারে সালমানের নতুন এই লুক বা চেহারা প্রসঙ্গে লিখেছেন, ‘আউটস্ট্যান্ডিং লুক’। নবাগত সুরুজ পাঞ্চোলি; সালমানের হাত ধরেই যার বলিউডে পদার্পণ; তিনিও ভাইজানের এই ‘নতুন রূপ’ নিয়ে টুইট করেছেন। সুরুজ থাম্বস আপ চিহ্ন দেখিয়ে লিখেছেন, ‘দিস লুক’। সামনের বছর ঈদে মুক্তি পাবে সালমানের ‘সুলতান’। একই সময় মুক্তি পাওয়ার কথা ‘কিং খান’ শাহরুখ এর ‘রইস’ ছবিটিরও, এ ছাড়াও, বলিউডের আরেক ‘খান’ আমিরের ‘দঙ্গল’ ছবিটিরও মুক্তি পাওয়ার কথা একই বছর। এখানে আমির খানকেও দেখা যাবে একজন কুস্তিগিরের চরিত্রে। সব মিলিয়ে সালমানের এ ছবির কারণে বলিউডের তিন খানের এবার ভালোই সংঘাত ঘটবে বলে ধারণা করছেন অনেকে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের