গাইবান্ধায় বখাটের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত প্রতিবাদ করতে গিয়ে মা-বাবা-বোন আহত

SwadeshNews24_logoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশীঘাট গ্রামে মোছাঃ সুমি খাতুন নামে কলেজ পড়–য়া এক ছাত্রী গতকাল শনিবার বখাটে যুবকের হাতে নিজ বাসায় লাঞ্ছিত হয়েছেন। এসময় প্রতিবাদ করতে গিয়ে তার মা, বাবা ও বোন আহত হয়েছেন। আহতরা এখন গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তুলশীঘাট গ্রামের আব্দুল গফুর সরকার দুলা মিয়ার মেয়ে মোছাঃ সুমি খাতুন (২০) তুলশীঘাট শামছুল হক ডিগ্রী কলেজের বিএ ২য় বর্ষের ছাত্রী। দীর্ঘ দিন ধরে একই এলাকার বখাটে যুবক আতোয়ার রহমান (২৬) তাকে কলেজ যাতায়াতসহ বিভিন্ন সময়ে প্রেম নিবেদন করে উত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে সুমি সাড়া না দেয়ায় গতকাল শনিবার সকালে সুমিকে বাড়ির উঠানে একা পেয়ে আতোয়ার তার শরীর থেকে ওড়না কেড়ে নিয়ে শ¬¬ীলতাহানির চেষ্টা করে। এ সময় তার চিৎকারে মা জবা বেগম, বাবা আব্দুল গফুর ও বোন মুন্নি আকতার উদ্ধার করতে এগিয়ে এলে বখাটে আতোয়ার ও তার সহযোগীরা সুমির বাড়িতে ঢুকে তাদের বেধরক মারপিট করে ও বাড়ি ঘর ভাংচুর করে। পরে এলাকাবাসি এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। আহত সুমির মা, বাবা ও বোনকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সুমির বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের