বিদেশী নাগরিক হত্যা করেও খালেদা সফল হবে না: আমু

amu_sm_876648918অতীতে খালেদা জিয়া যেমন সরকার পতনে সফল হয়নি, তেমনি বিদেশী নাগরিক হত্যা করেও তার উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী শনিবার ঝালকাঠীর নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ’র উদ্যোগে সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমু বলেন, দেশের জনগণের সমর্থন না পেয়ে খালেদা জিয়া যেমন ৯৩ দিন হরতাল-অবরোধের নামে আগুনে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন, তেমনি আন্তর্জাতিক সমর্থন না পেয়ে তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দেশের মানুষ হত্যার রাজনীতিতে মেতে ওঠেছেন। বিদেশি নাগরিক হত্যাকান্ড খালেদা জিয়ার হত্যার রাজনীতির দ্বিতীয় সংস্করণ।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য-বিমোচন, নারী ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস, গুণগত শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ আর্থ-সামাজিক অনেক সূচকে বাংলাদেশ প্রতিবেশি দেশগুলো থেকে এগিয়ে রয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের মিরাকল হিসেবে উল্লেখ করা হচ্ছে। দ্রুত উন্নয়নে নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থসহ অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন ঈর্ষনীয় অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন আন্তর্জাতিক বিশ্বকে বর্তমান সরকারের বিরুদ্ধে লাগানোর জন্য বিএনপি জাপানি ও ইতালির নাগরিক হত্যাকান্ড ঘটিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আমির হোসেন আমু সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং বিআরডিবির সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ১৬ জন সমবায়ীকে ২ লাখ ৩৮ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র্রঋণ বিতরণ করেন।

নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, বিআরডিবি’র চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, উপজেলা চেয়ারম্যান ইউনুস লস্কর, ঝালকাঠী পৌর মেয়র আফজাল হোসেন, নলছিটি উপজেলা নির্বাহি অফিসার নমিতা দে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তসলিম উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

সূত্র: বাসস    

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের