গাইবান্ধায় ৫শ’ ৫৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

Traditional-Puja-Plateগাইবান্ধা সদরসহ জেলার সাত উপজেলায় এবারে ৫৫৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় ১’শ ১৯, সাদুল্যাপুরে ৯৫, পলাশবাড়ীতে ৬২, গোবিন্দগঞ্জে ১’শ ৮, সাঘাটায় ৫৭, ফুলছড়িতে ১৭ এবং গাইবান্ধা পৌরসভায় ১৯টিসহ সদর উপজেলায় ৯১টি মন্দির ও পূজা মন্ডপ। জেলা উদযাপন পরিষদের এক সভা থেকে এ তথ্য জানা যায়। স্থানীয় কালি মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূর্য্যর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাংবাদিক গোবিন্দলাল দাস, দীপক কুমার পাল, মাখন চন্দ্র সরকার, দীপক কুমার রায়, উজ্জল চক্রবর্তী, সুজন প্রসাদ, চ ল সাহা, দীপক কুমার বাবলু ও কুশধ্বজ প্রামাণিক প্রমুখ। এবছর জেলা সদরসহ প্রত্যেক উপজেলায় একটি করে কন্ট্রোল রুম থাকবে। সেখান থেকে মন্দিরগুলোর আইনশৃংখলা সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের