জেনে নিন রূপচর্চায় নারিকেলের দুধের দারুণ সব অজানা ব্যবহার!

coconut_milk_swdeshnews24সম্পাদনায়- আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় নারিকেলের দুধ তা সকলেই জানেন। কিন্তু এই নারিকেলের দুধের রয়েছে ভিন্নধর্মী আরও দারুণ কিছু ব্যবহার। বিশেষ করে রূপচর্চায় নারিকেলের দুধের তুলনা হয় না। চুল ও ত্বকের নানা সমস্যা খুব সহজেই দূর করা সম্ভব শুধুমাত্র নারিকেলের দুধের ব্যবহারে। আজ চলুন জেনে নেয়া যাক নারিকেল তেলের এমনই দারুণ সব ব্যবহার সম্পর্কে।

১) ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করতে

অতিরিক্ত কেমিকেল যুক্ত প্রোডাক্ট এবং অযত্নের কারণে অনেক সময় বয়স বেশী না হতেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব শুধুমাত্র নারিকেলের দুধের ব্যবহারে। প্রতিদিন নারিকেলের দুধ ত্বকে আলতো ম্যাসাজ করে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বকে বয়সের ছাপ, দাগ, রিংকেল ইত্যাদি থেকে মুক্তি পাবেন সহজেই।

২) রোদে পোড়া দাগ ও জ্বলুনি দূর করতে

রোদে পোড়া দাগের ওপর নারিকেলের দুধ লাগিয়ে নিলে তাৎক্ষণিকভাবে জ্বলুনি দূর হয় এবং ত্বকে দাগ বসে যাওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত ব্যবহারে ত্বকের রোদে পোড়া কালচে দাগ একেবারেই দূর হয়ে যায়।

৩) ত্বক থেকে মেছতার দার দূর করতে

মুখের ত্বকে মেছতার ছোপ ছোপ দাগ নিয়ে খুব চিন্তিত? একটি কাজ করুন কয়েক টেবিল চামচ নারিকেলের দুধের সাথে ১ চা চামচ হলুদ গুঁড়ো ও ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন এবং ত্বকের আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান পাবেন।

৪) ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করতে

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাধারণ বাজারের ক্রিমের পরিবর্তে ব্যবহার করতে পারেন নারিকেলের দুধ। খুব দ্রুত বেশ ভালো ফলাফল পাবেন। আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য নারিকেলের দুধে ওটস ভিজিয়ে রেখে তা দিয়ে ত্বক স্ক্রাব করে নিন প্রতিদিন। ফলাফল নিজেই টের পাবেন।

৫) চুলের সমস্যা সমাধানে

চুল ভেঙে যাওয়া, অতিরিক্ত চুল পড়া এবং চুলের রুক্ষতা খুবই স্বাভাবিক সমস্যা। এই সমস্যার সমাধানও হবে নারিকেলের দুধের মাধ্যমে। শ্যাম্পু করার পর পুরো চুলে, মাথার ত্বকে ভালো করে নারিকেলের দুধ ম্যাসাজ করে নিন ভালো করে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ডীপ কন্ডিশনার হিসেবে কাজ করে চুলে পুষ্টি যোগায় এবং চুলের নানা সমস্যার সমাধান করে।

যেভাবে তৈরি করবেন নারিকেলের দুধ

  • – নারিকেল ভেঙে নিয়ে ভালো করে কুরিয়ে নিন।
  • – এরপর ব্লেন্ডারে গরম পানি ও কোরানো নারিকেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
  • – এরপর একটি নরম পাতলা কাপড়ে নারিকেলের দুধ ছেঁকে নিন।

তথ্যসূত্র-

Incredible beauty uses of coconut milk, 1mhealthtips.com

Best benefits of coconut milk skin, hair and health, stylecraze.com

Ways to get glowing skin with coconut milk, hellonatural.co

How to make coconut milk, foodrenegade.com

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের