যে ৫টি ভুলে আর্থিক সমস্যায় পড়ছেন আপনারা দুজন

Freelancer-Finances_swadeshnews24জীবনসঙ্গীর সাথে আর্থিক ব্যাপারে পরামর্শ করে থাকেন সবাই। কিন্তু একত্রে সংসার সামাল দিতে গিয়ে তারা এমন কিছু ভুল করে ফেলেন, যাতে আক্ষরিক অর্থেই টানাটানির মাঝে পড়তে হয়। জানুন, আপনারাও কী এসব ভুল করে চলেছেন?

১) দায়িত্ব ভাগ না করা

কে কোন জিনিসের বিল ভাগাভাগি কী করে হবে, কোনটির দাম কে দেবে এ ব্যাপারে একটা পরিষ্কার সমঝোতা জরুরী। আপনি ধরে রাখলেন আপনি পানির বিল দেবেন এবং আপনার স্বামী দেবে বিদ্যুতের বিল। কিন্তু দেখা গেলো আপনার স্বামী মোটেই তার বিল দেননি। এভাব এওনেক বিল জমে যাবে এবং পরে বড় ঝামেলায় পড়বেন আপনি।সব আর্থিক ব্যাপার দেখাশোনার ভার একজনের ওপর রাখাটাও ভুল।

২) বাচ্চাদের আর্থিক শিক্ষা না দেওয়া

কতোটা খরচ করা যুক্তিযুক্ত আর কতোটা খরচ করা বোকামি এটা বাচ্চাদের শিখিয়ে দিতে হবে কম বয়সেই। আপনারা কতো টাকা খরচ করছেন, কতো টাকা জমাচ্ছেন এসব ব্যাপারে বাচ্চাদের সাথে কথা বলুন। তারা এগুলো থেকে শিক্ষা নেবে।

৩) দেনার ব্যাপারে উদাসীন হওয়া

যে কোনো দেনা বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করতে পারে এমনকি একটা সময়ে এটা আপনাদের মাঝে বিচ্ছেদ তৈরি করতে পারে। এ কারণে এই দেনা জমতে দেবেন না। দ্রুত শোধ করে ফেলুন। একজনের দেনা আছে বলে অন্যজন তাকে সারাক্ষণ বকাবকি করবেন না। দুজনে মিলে দেনা মিটিয়ে ফেলুন।

৪) বাচ্চাদের পড়াশোনার জন্য টাকা না জমানো

আপনি ভাবতে পারেন, বাচ্চা তো ছোট, এখনই জমানোর কী দরকার?

কিন্তু দেখতে দেখতেই আপনার বাচ্চা বড় হয়ে যাবে, আর তখন তার পড়াশোনার খরচ যোগাতে গিয়ে চোখে সর্ষেফুল দেখবেন আপনি। ইদানিং বাচ্চাদের পড়াশোনায় ভীষণ খরচ হয়। এ কারণে অনেক আগে থেকেই বাচ্চার পড়াশোনার জন্য জমানো শুরু করুন। তবে বাচ্চাদের জন্য জমানোর আগে নিজেদের বৃদ্ধ বয়সের জন্য সেভিংস রাখুন। নয়তো একটা সময়ে সন্তানদের ওপর একেবারেই নির্ভরশীল হতে হবে আপনাকে।

৫) ইমার্জেন্সির ব্যাপারে চিন্তা না করা

আপনারা যদি ভেবে থাকেন আপনাদের কক্ষনো ডিভোর্স হবার সম্ভাবনা নেই, এ কারণে সব সময়ে ব্যাংক একাউন্ট, ক্রেডিট কার্ড সব শেয়ার করেন, তাহলে জেনে রাখুন আপনারা ভুল করছেন। মানুষের জীবনে কখন কী ঘটে তা বলা যায় না। এ কারণে আলাদা ব্যাংক একাউন্ট রাখুন, নিজের আলাদা একটা জীবন রাখুন। শুধু বিচ্ছেদই নয়, যে কোনো ইমার্জেন্সির ব্যাপারে আর্থিকভাবে প্রস্তুত থাকুন দুজনেই।

তথ্যসুত্র:The 6 worst money mistakes couples make, Business Insider

The Six Financial Mistakes Couples Make, Key Bank

The Biggest Money Mistakes Couples Make, US News

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের