বিদ্বেষের প্রতিবাদে পুরস্কার ফেরত দিলেন আরো এক ভারতীয় সাহিত্যিক

writer-sarah-joseph_650x400_81444461252লেখক নয়নতারা, কবি অশোক বাজপেয়ি ও উর্দু ঔপন্যাসিক রেহমান আব্বাসের পর এবার সাহিত্য একাডেমি পুরস্তার ফেরত দিলেন ভারতীয় লেখিকা সারা জোসেফ। বিদ্বেষের প্রতিবাদ জানিয়ে ২০০৩ সালে পাওয়া এই পুরস্কার ফেরত দিলেন তিনি। যুক্তিবাদী লেখক কালবুর্গি হত্যা ও উত্তর প্রদেশে গরুর মাংস খাওয়ার গুজবে সংঘবদ্ধ হামলায় মোহাম্মদ আখলাকের নিহত হওয়ার ঘটনায় তিনি এই পদক্ষেপ নিলেন। পুরস্কার ফেরত দেয়ার পর দেয়া এক সাক্ষাতকারে তিনি এনডিটিভির কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন,‘সরকারের চাপে আমাদের স্বাধীনতা খর্ব হতে পারে।’ তিনি বলেন, ‘লেখকরা খুন হচ্ছেন, নিরপরাধ ব্যক্তিরা খুন হচ্ছেন, গজল শিল্পীরা আমাদের দেশে আসতে পারছেনা। আমরা ভারতের এমন স্বাধীনতা চাইনি।’ এছাড়া এই ঘটনায় সাহিত্য একাডেমির নীরবতা নিয়েও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘সাহিত্য একাডেমিরই প্রথম মুখ খোলা প্রয়োজন ছিলো। কিন্তু তারা চুপ। আমি এর প্রতিবাদে আমার পুরস্কার ফেরত দিচ্ছি।’ এদিকে সাহিত্য একাডেমি চুপ থাকলেও কবি কেরালা কে শাতচিদান্দান সাহিত্য একাডেমি থেকে পদত্যাগ করেছেন। তিনি একাডেমিকে কালবুর্গির হত্যার প্রতিবাদ করার প্রস্তাব দিয়েছিলেন। এর আগে গতকাল ঔপন্যাসিক শশি দেশপান্ডে সাহিত্য একাডেমির সাধারণ কাউন্সিল থেকে পদত্যাগ করেন। এছাড়া পুরস্কার ফেরত দেন উর্দু ঔপন্যাসিক রেহমান আব্বাস। এর আগে নয়নতারা সাহগাল ও কবি অশোক বাজপেই তাদের সাহিত্য পুরস্কার ফেরত দিয়েছিলেন। সূত্র: এনডিটিভি –

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের