ব্রাহ্মণবাড়িয়ার সোনালী ব্যাংকের ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

durniti-domon-kmison_swadeshnews24সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ছয় কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলাটি করেন।

আসামিরা হলেন, ব্যাংকের ম্যানেজার সিরাজুল হক ও ফজলুর রহমান, সিনিয়র অফিসার ক্যাশ মোতাহার হায়দার মোল্লা, অফিসার ক্যাশ মিজানুর রহমান,খলিলুর রহমান, আবদুল ওয়াদুদ এবং হিসাবরক্ষণ অফিসের ১৮ কর্মকর্তা কর্মচারী।

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এক মাসে ২৬০০ থেকে ২৭০০ পেনশন গ্রহীতাকে একাধিকবার প্রদেয় দেখিয়ে এবং মোটা অংকের টাকার যোগফলে ইচ্ছাকৃত ভুল করে পরস্পরের যোগসাজসে টাকা আত্মসাতের ঘটনা ঘটে ওই শাখায়।

এ কারসাজি ধরা পড়লে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত থেকে মামলাটি দুদকের কুমিল্লা সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়। দুদক মামলাগুলো অভিযোগ হিসেবে নিয়ে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করে।

দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও উপসহকারী পরিচালক  হুমায়ুন কবিরকে যৌথভাবে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। দীর্ঘদিন অনুসন্ধান কাজ অনিষ্পন্ন রেখে সহকারী পরিচালক বদলি হয়ে যান। পরে ২০১৪ সালে নতুন করে সহকারী পরিচালক নুরুল হুদা ও উপসহকারী পরিচালক আতাউল কবিরকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তারা মামলাটি অনুসন্ধান করে থানাসহ দুদকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলতি বছরের মার্চ মাসে প্রতিবেদন দাখিল করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের