নভেম্বরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

zimb_bd_swadeshnews24নভেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আইসিসি সভা থেকে ফিরে শুক্রবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, অস্ট্রেলিয়া না আসায় বিপিএলের আগে যে খালি সময় আছে ওই সময়ে জিম্বাবুয়ে আসছে। আমাদের খেলাটা শেষ করতে হবে ১৮ বা ১৯ তারিখের ভেতর। ওদের আসতে হবে নভেম্বরের প্রথম সপ্তাহেই। তারাও তা নিশ্চিত করেছে। তবে কয়টি ম্যাচ হবে তা এখনও নিশ্চিত হয়নি। দক্ষিণ আফ্রিকা প্রমিলা দলের বাংলাদেশ সফর সম্পর্কে পাপন জানান, আইসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা প্রমীলা দল বাংলাদেশ সফর করবে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে নতুন সিডিউল পাঠিয়েছে বিসিবি। এখন তাদের জবাবের অপেক্ষা। চলতি মাসের ১৫ তারিখে বাংলাদেশ প্রমীলা দলের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। নিরাপত্তার কারণে ওই সফর বিলম্বিত হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের