চিকিৎসার জন্য শনিবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল

Mirza-Fakhrul-Islam-Alamgir-bnp-leader-SwadeshNews24চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। চিকিৎসা শেষে ২১শে অক্টোবর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার ধারাবাহিকতার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। সূত্র জানায়, চলতি বছরের প্রথম ৬ মাস টানা কারাগারে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আলমগীর। চিকিৎসকদের প্রতিবেদনের ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান। এরপর তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা প্রথমে তার অপারেশনের সিদ্ধান্ত নিলেও শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে মেডিকেশনের মাধ্যমে তার শারীরিক পরিস্থিতি উত্তরণের উদ্যোগ নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে তাকে একবার করে রক্ত পরীক্ষা করাতে হবে। সে জন্য প্রতিমাসেই তাকে যেতে হবে সিঙ্গাপুরে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের