রাঙামাটিতে ছাত্রলীগ-পিসিপি সংঘর্ষে আহত ৪

কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, শনিবার সকালে কলেজ লাইব্রেরি থেকে বের হওয়ার পথে অর্ণব ত্রিপুরাসহ তিন ছাত্রলীগ কর্মীকে পাহাড়ি ছাত্র পরিষদের কয়েকজন কর্মী মারধর করে। পরে ছাত্রলীগের কর্মীরা অর্ণবসহ অন্যদের উদ্ধার করতে গিয়ে পিসিপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এতে তিনিসহ চারজন আহত হন বলে ওসি জানান।

সংর্ঘষের সময় দুটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

এ ঘটনার পর রবি ও সোমবার কলেজের সব ক্লাস স্থগিত করা হয়েছে বলে অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা জানিয়েছেন।

পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন, সকালে তাদের একটি সমাবেশে বাধা দেয় ছাত্রলীগ। পরে অন্য জায়গায় সমাবেশ করেন তারা।

“সমাবেশ শেষ হওয়ার পর ছাত্রলীগের কর্মী অর্ণব ও বহিরাগত শামসুজ্জামান বাপ্পী আমাদের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা এর প্রতিবাদ করলে ছাত্রলীগকর্মীরা হামলা চালায়।”

অন্যদিকে সংঘর্ষের জন্য পিসিপিকে দায়ী করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে অতিরিক্তি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন জানিয়েছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের