খালেদা জিয়া লন্ডনে সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করেছেন’

khaleda_3বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে সন্ত্রাসীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এ দাবি করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, আমরা শুনেছি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তারেক রহমানের সম্পর্ক রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে তাদের সঙ্গে  বেগম খালেদা জিয়াও গোপন বৈঠক করেছেন। লন্ডন সফর শেষে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, খালেদার জন্য লন্ডনে নতুন বাসা খোঁজা হচ্ছে। তিনি দেশে আর ফিরবেন কি-না তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা (বিএনপি নেতা) এমনও ধারণা করছেন কিছুদিন লন্ডন-বাংলাদেশ করে খালেদা জিয়া লন্ডনেই প্রবাসী হয়ে যেতে পারেন। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আগুন সন্ত্রাসীরা বিদেশে বাংলাদেশের সম্মান নষ্ট করতে চক্রান্ত চালাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে আবারও নতুন চক্রান্ত হতে পারে। ধর্মীয় সমপ্রীতি নষ্ট করতে আগুন সন্ত্রাসীরা চেষ্টা করতে পারে। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের কথা শুনে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কারণ আনু মুহাম্মদের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি ভালোবাসেন। সুন্দরবনের পরিবেশ বৈচিত্র্য নষ্ট হয় এমন কোন পদক্ষেপ শেখ হাসিনা গ্রহণ করবেন না। বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দি, আওয়ামী লীগ নেতা এমএ করিম, বলরাম পোদ্দার প্রমুখ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের