মিনা ট্রাজেডিতে শনাক্ত ১৩৭ বাংলাদেশির মরদেহ, নিখোঁজ ৫৩

mina tragedy সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে  ১৩৭ জন বাংলাদেশিকে শনাক্ত এবং ৫৩ বাংলাদেশি হাজি এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।   রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।  শাহরিয়ার আলম বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এখনও ৫৩ জন বাংলাদেশির কোনো সন্ধান পাননি। প্রতিমন্ত্রী জানান, যে ১৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে পরিচয় জানা গেছে ৯৬ জনের। আহতদের বেশ কয়েকজন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিতৎসা নিচ্ছেন। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনার ঘটে।  ঐ ঘটনায় ৭৬৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের