Heshki_4এটিএন বাংলায় ২৪ অক্টোবর রাত ৮.৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হেঁচকি’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদিয়া, শায়লা সাবি, কে এস ফিরোজ প্রমূখ। গল্পে দেখা যাবে, শামীম ভাল চাকরী করে। বছর দুয়েক হল বিয়ে করেছে। স্ত্রী অদিতির সাথে ভাব ভালবাসা ভালই। এবার স্ত্রীসহ শ্বশুড় বাড়ী যাওয়ার পরিকল্পনা আছে। আর এ নিয়ে অদিতি বেশ খোশমেজাজে আছে। বিয়ের পর এই প্রথম বাবার বাড়ী যাচ্ছে সে। কিন্তু শামীম মোটেও খুশি নয়। কারণ অফিসে হাজার কাজের ঝামেলা রেখে ছুটি নিতে হয়েছে। এছাড়া শাশুড়ীকে পছন্দও করেনা সে। এদিকে অদিতির সমস্ত গোছগাছ প্রায় শেষ, তবুও গোছাচ্ছে। এই নিয়ে শামীম বেশ বিরক্ত। বিরক্তি নিয়ে শোয়ার আগে পানি পান করতে গিয়ে প্রায় বিপদেই পড়ে গেল। পানি গলা দিয়ে নামলো কিন্তু মুশকীল হল, হুট করে তার হেঁচকি শুরু হয়ে যায়। অদিতির পরামর্শে শামীম কিছুক্ষণ চুপচাপ বিছানায় শুয়ে থাকলো কিন্তু হেঁচকি বন্ধ হয়না। শামীমের বিরক্তি বাড়তে থাকে। সহ্য করতে না পেরে অদিতি রান্নাঘর থেকে লবণ এনে দেয়। লবণ জিহবায় লাগিয়েও শামীমের হেঁচকি বন্ধ হয়না। শামীম টেনশনে পড়ে যায়। যদিও অদিতি ব্যাপারটাকে পাত্তা দেয়না বরং সে তার গোছগাছে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যখন সে খেয়াল করে শামীম হেঁচকি দিয়েই যাচ্ছে এবং সেই সাথে শামীম রেগে যায় তখন সে শামীমের হেঁচকীর দিকে মনযোগ দিতে বাধ্য হয়। শুরু হয় হেঁচকী থামানোর নানা চেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *