ছোটপর্দায় আসছে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’

dঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ এবার ছোটপর্দায়। বাংলা ছবির কিংবদন্তী এই মাইলস্টোন অবলম্বনে ২৫ পর্বের ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে কলকাতার টিভি চ্যানেল আকাশ আট। ‘মেঘে ঢাকা তারা’ নামেই ধারাবাহিকটি নির্মাণ করছেন পরিচালক শিবাংশু ভট্টাচার্য৷

দুই ঘন্টার ছবির সঙ্গে ২৫টি পর্বের কিছুটা পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। পরিচালক জানিয়েছেন, মূল কাহিনি অপরিবর্তিত রেখেই এই ধারাবাহিকটি করা হচ্ছে। তবে সময় বদলের কারণেই সংলাপে কিছু পরিবর্তন আনা হয়েছে। ধারাবাহিকে নীতার মায়ের চরিত্রে অভিনয় করছেন কল্যাণী মণ্ডল। নীতার চরিত্রে আছেন পিয়ালি বসু।

প্রবীণ অভিনেতা সত্যপ্রিয় সরকার মাধব মাস্টারের ভূমিকায় অভিনয় করছেন। এই ধারাবাহিকে আরও দুই প্রধান চরিত্র শংকর ও মন্টুর চরিত্রে অভিনয় করছেন সৌগত সরকার ও সৌরভ সরকার। গীতার চরিত্রে অভিনয় করছেন রুম্পা সিংহ।

কলকাতা ছাড়াও এই ধারাবাহিকটির শুটিং হয়েছে বারুইপুর রাজবাড়ি ও দার্জিলিং-এ। ‘মেঘে ঢাকা তারা’ নামটা শুনলেই দর্শকরা তুলনা টানবে, হয়তো খুঁতও ধরা পড়বে হাজার খানেক। তবে ঋত্বিক কুমার ঘটকের এই মাস্টারপিসকে তার জন্মমাসে বাঙালির ড্রয়িংরুমে হাজির করে দিল আকাশ আট, তাই বা কম কিসে?

 

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি