sridevi-filmদীর্ঘ কুড়ি বছর পর ‘পুলি’ ছবির সৌজন্যে তামিল ছবিতে ফিরেছেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। সূত্রের তরফে জানা গিয়েছিল এই ছবির জন্যে শ্রীদেবী পাঁচ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু সেই পারিশ্রমিকের এখনও ৫০ লক্ষ টাকা পাওয়া বাকি রয়েছে শ্রীদেবীর। সেই প্রেক্ষিতেই গতকাল মুম্বাই প্রযোজক কাউন্সিলের কাছে একটি অভিযোগ দায়ের করেন শ্রীদেবী, ‘পুলি’ ছবির প্রযোজক পিটি সেলভাকুমার ও শিবু থামিনস-এর বিরুদ্ধে। আপাতত সেই মামলাটি তামিলনাড়ু ফিল্ম প্রডিউসারস কাউন্সিলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে ‘পুলি’ ছবিটি বক্স অফিসে তেমন সফল ব্যবসা করতে পারেনি। এছাড়াও ছবি মুক্তির একদিন আগে ছবির প্রযোজক ও নায়ক বিজয়ের বাড়িতে আয়কর দফতর হানা দেয়। তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং সমস্ত অর্থনৈতিক লেনদেন-এর ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। হয়তো সেই কারণেই এখনও পর্যন্ত পারিশ্রমিকের পঞ্চাশ লক্ষ পাননি শ্রীদেবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *