হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার নাম রওশন আলী (৩২)। গতকাল বিকাল ৫টায় তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহিদুজ্জামান জানান, ব্যাংকক থেকে বিজি-৮৯ নম্বরের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রওশন আলী। বিমানবন্দরে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে কাস্টমসের প্রিভেনটিভ দল। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর দাম প্রায় দুই কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *