101860_Policeনিরাপত্তার শঙ্কায় বেলজিয়াম ও স্পেনের মধ্যের প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ সামনে রেখে আজ রাত ১:৪৫ মিনিটে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই ফুটবল শক্তির। কিন্তু ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবারের সান্ত্রাসী হামলার রেশে এই ম্যাচ বাতিল করা হলো। চরম নিরাপত্তা ঝুঁকির কারণেই ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। প্যারিস হামলার মূল হোতা হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি একজন বেলজিয়ান। তবে তিনি এখন কোথায় অবস্থান করছেন সে বিষয়ে পুরোপুরিই অন্ধকারে রয়েছে ফ্রান্স কিংবা বেলজিয়াম কর্তৃপক্ষ। তার খোঁজে ব্যাপক তল্লাসী চালানো হচ্ছে বেলজিয়ামের কয়েকটি শহরে। এমন রূদ্ধশ্বাস পরিস্থিতিতে একটি ফুটবল ম্যাচ আয়োজন করার সাহস কোনোভাবেই পাচ্ছে না বেলজিয়ান সরকার। যে কারণে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ম্যাচটি বাতিল করেছে বেলজিয়াম। প্যারিসের শুক্রবারের সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হন। শহরের ৬ হামলার একটি ছিল স্তাদি দি ফ্রান্স স্টেডিয়ামে। ওই মাঠ তখন ফ্রান্স ও জার্মানির মধ্যে প্রীতি ম্যাচ চলছিল। কিন্তু কঠোর নিরপত্তার কারণে সন্ত্রাসীরা স্টেডিয়ামে ঢুকতে ব্যর্থ হয়। তবে স্টেডিয়ামের গা ঘেঁসে আত্মঘাতী হামলায় চারজন নিহত হয়। ওই হামলার কারণে বেলজিয়ান কর্তৃপক্ষ বেশ সতর্ক। কোনো ঝুকি নিতে চাইছে না তারা।
ফিফা র‌্যাংকিংয়ে কিন্তু বেলজিয়াম এখন রয়েছে সবার ওপরে। ইউরো বাছাই পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনা ও জার্মানিকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে তারা। অন্যদিকে ২০১০ সালের বিশ্বকাপজয়ী ও সর্বশেষ দুইবারে ইউরোজয়ী স্পেনের অবস্থান ষষ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *