ইমরুল-লিটনকে নিয়ে চিন্তিত হাতুরু

12305908_801516763292426_557437150_nবর্তমানে বাংলাদেশের উৎসবের রশদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুধু দর্শক বলা ভুল হবে আসলে জাতীয় ক্রিকেট দলের সাথে সম্পৃক্ত সবারই নজর এই বিপিএলে। সামনেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের ভুলগুলো শুধরে নেওয়ার সাথে সাথে নতুনদের নিয়েও চিন্তা করার এটাই সুবর্ণ সময়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহেও পরখ করে নিচ্ছেন তার শিষ্যদের। আর সে পরীক্ষাতেই আটকে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা ইমরুল কায়েস, লিটন কুমার দাস ও শুভাগত হোমস।

তিনজনেই দ্রুত রান তুলতে গিয়ে চাপে পড়ে আউট হয়েছেন। কায়েস-লিটন-শুভাগতর এই তাড়াহুড়াই হাতুরুর চোখে পড়েছে বেশি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে না থাকলেও নিজের শিষ্যদের এমন অবস্থা বেশ ভাবিয়েছে তাকে।

কুমিল্লার ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফোন করে ওই তিন ক্রিকেটারের সাথে আলাদা করে বসার ইচ্ছা প্রকাশ করেন। তার এ প্রস্তাবে ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন খুশি হয়েই অনুমতি দিয়েছেন।

এই প্রসঙ্গে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন, ‘এসব ব্যাপারে আমি কখনোই আপত্তি করি না। এই ক্রিকেটাররা বছরের প্রায় পুরোটা সময় সময় কাটান জাতীয় দলের কোচের সঙ্গে। কোচ ওদের খুব ভালো চেনেন, জানেন। কাজেই কোচের পরামর্শ শুনলে ওদের উপকারই হবে।’

ওই তিন ব্যাটসম্যানের একজন ইমরুল বলেন, ‘আমরা তিনজনই তাড়াহুড়ো করেছি, এই ব্যাপারটা চোখে পড়েছে কোচের। টি-টোয়েন্টি ব্যাটিং মানেই সব বলে মারার প্রয়োজন নেই। আমাকে কোচ বলেছেন, তাড়াহুড়ো না করে সময় কাটাতে। আমার হাতে যেসব শট আছে,সেগুলোই খেলতে।’

 

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি