ওহাইওতে তানভীর ও চন্দ্রার গানে মুগ্ধ দর্শক!

wahoya_swadeshnews24মনিরুল ইসলাম মনি , কলম্বাস ওহাইও থেকে ; গত ২১ নভেম্বর শনিবার ওহাইওতে অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সেন্ট্রাল ওহাইও (বাকো) আয়োজিত ওহাইওর ডাবলিন রিক্রিয়েশন সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে দুই পর্বের প্রথমে মেলা পর্বে ছিল সংগঠনের দ্বিবার্ষিক সাধারন সভা । সংগঠনের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাগত বক্তব্বের পর সভাপতি রুস্তম আলীর সভাপতিত্তে সাধারন সদস্যদের প্রশ্নের জবাব দেন সভাপতি সাধারন সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম ও অর্থ সম্পাদক ফয়সাল আরাফাত। সাধারন সভার পর খাবারের বিরতির পর শুরু হয় সঙ্গীত পর্ব। সঙ্গীত পরিবেশন করে উত্তর আমেরিকার দুই প্রিয় মুখ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহিন ও চন্দ্রা রায়। গান গেয়ে তানভীর ও চন্দ্রা মন জয় করেছেন ওহাইওবাসীর। অনুষ্ঠান চলাকালীনই তানভীর ও চন্দ্রার গানের প্রশংসায় মুখর ছিলেন সাধারন দর্শক। মুগ্ধ হয়ে পুরো সময়টা দুজনের গান উপভোগ করেন সকলেই। ওহাইওবাসীর আতিথেয়তায় মুগ্ধ তানভীর অ চন্দ্রা আবারো ওহাইওতে সঙ্গীত পরিবেশনের আশা পোষণ করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি রুস্তম আলি ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি বাংলাদেশী কমিউনিটির সকলকে অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি