atok_2 (1)কুমিল্লায় আনুমানিক ২৭ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শুক্রবার গভীর রাতে ভারত সীমান্তবর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান,রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী তালতলা এলাকায় অভিযান চালায়। অভিজানে আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৩২৭ টাকা। শনিবার দুপুরে মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে। জানা গেছে,উদ্ধারকৃত মালামাল ও মাদকের মধ্যে রয়েছে-১২ কেজি গাঁজা ও ৫২ বোতল হুইস্কি আটক করা হয়। এছাড়া জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ২৩২ বোতল ভারতীয় হুইস্কি, ১০ কেজি গাঁজা, ১০ বোতল বিয়ার, ২৫ বোতল কোরেক্স সিরাপ, এক হাজারটি সেনেগ্রা ট্যাবলেট, ৩৩ হাজার ৫০০ নেশাজাতীয় ট্যাবলেটসহ বিভিন্ন মাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *