নেপালকে বন্দর ব্যবহারের সুযোগ দিবে বাংলাদেশ

103995_Mashfee-Binte-Shams_1421401849জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত নেপালকে বন্দর ব্যবহারের সুযোগ দেবে বাংলাদেশ। নেপালে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস দেশটিকে এ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নেপাল তৃতীয় কোন দেশ থেকে যদি জ্বালানি আমদানি করতে চায় তাহলে ট্রানজিট সুবিধা দেবে বাংলাদেশ। নেপালে বিদ্যমান জ্বালানি সঙ্কট নিয়ে বাংলাদেশ অবগত রয়েছে উল্লেখ করে এ কুটনীতিক বলেন, বাংলাদেশ মংলা ও চট্টগ্রাম বন্দর ট্রানজিট হিসেবে নেপালকে ব্যবহার করতে দিতে প্রস্তুত। নেপালের দৈনিক হিমালয়ান টাইমসের খবরে বলা হয়, বাংলাদেশ তাদের দুটি বন্দর ব্যবহারের সুযোগের বিষয়টি নেপালকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আর বাংলাদেশ থেকে বিমানের জ্বালানি নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে নেপাল। দু’মাসের বেশি সময় ধরে নেপাল-ভারত সীমান্তে অবরোধ পরিস্থিতির দরুণ তীব্র জ্বালানি সঙ্কটে ভুগছে নেপাল। বাংলাদেশী রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস আরও বলেছেন, নেপালের কার্গো সহজেই বাংলাদেশে ঢুকতে পারে। কিন্তু বাংলাদেশী ট্রাকগুলোকে সহজে নেপালে ঢুকতে দেয়া হয় না। এ বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত অবিলম্বে দু দেশের মধ্যে যান-চলাচলা চুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, নেপাল থেকে ২০৮ টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত রপ্তানি করতে বাংলাদেশের প্রস্তাব নেপালি কর্তৃপক্ষ গ্রহণ করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি