JKKNIUজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ক, খ, গ, ঘ, ইউনিটের মেধা তালিকা থেকে ৬ থেকে ৮ ডিসেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবং ‘ঙ’ ইউনিটের মেধা তালিকা থেকে আগামী ১৩ ও ১৫ ডিসেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া মেধা তালিকা থেকে ভর্তি শেষ হলে আসন খালি থাকা সাপেক্ষে ক, খ, গ, ঘ, ইউনিটের ১ম অপেক্ষমান আগামী ১০ ও ১৩ ডিসেম্বর, ২য় অপেক্ষমান আগামী ১৫ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ‘ঙ’ ইউনিটের অপেক্ষমান আগামী ১৭ ডিসেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টার মধ্যে স্ব-স্ব ইউনিট প্রধানের নিকট রিপোর্ট করতে হবে এবং ১১.০০ থেকে ৪.০০টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই এর পর ভর্তি ফরম দেয়া হবে। ভর্তির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সংশ্নিষ্ট ইউনিট থেকে ভর্তির মূল আবেদন পত্র নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করতে হবে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো: ফজলুল কাদের চৌধুরী জানান, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিজ হাতে মূল ভর্তি ফরম পূরণ করে ভর্তির প্রয়োজনীয় সনদপত্রসমূহের (মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্র, উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান ‘ও’লেভেল/‘এ’ লেভেল পরীক্ষার মূলনম্বর পত্র ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র) ১ (এক) সেট সত্যায়িত ফটোকপিসহ মূল সনদপত্র সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। ন্যূনতম ১২ কপি সত্যায়িত ছবি ও সকল সনদপত্রের ৩ (তিন) সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। সকল কাগজপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। ভর্তির মূল আবেদনপত্রে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের স্বাক্ষরের পর অনুষদীয় ডীন ও হল প্রাধ্যক্ষের সুপারিশ নিয়ে নির্ধারিত ভর্তি ফি ব্যাংকে জমা দিয়ে ফরমের নির্ধারিত স্থানে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষরসহ প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় জমা দিতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *