জর্মেইকে (পিএসজি) থামালো অ্যাঙ্গার্স। চলতি মওসুমে দুর্দান্ত প্যারিসের এ ক্লাবটি। চলতি মওসুমে ১৬ ম্যাচে এখন পর্যন্ত তারা অপরাজিত। মঙ্গলবারের আগে টানা ৯ ম্যাচ জিতে বিধ্বংসী চেহারায় ছিল তারা। কিন্তু এদিন তাদের গোলশূন্য রুখে দেয় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানের দল অ্যাঙ্গার্স। তবে ১৬ ম্যাচ শেষে এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। ১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্র’তে ৪২ পয়েন্টি নিয়ে টেবিলের শীর্ষে তারা। দ্বিতীয় স্থানের দল সিন তাদের চেয়ে ১৪ পয়েন্ট পিছেয়ে (২৮)। আর ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে অ্যাঙ্গার্স। এদিন সফরকারী পিএসজির দুর্ভাগ্যই বলতে হয়। ম্যাচের ৭৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে এবং প্রতিপক্ষের গোলমুখে ১২ শট নিয়েও তাার কাক্সিক্ষত গোল পায়নি। প্রথমার্ধে উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির একটি দুর্দান্ত হেড পোস্টে লেগে ফিরে আসে। ৩৩ মিনিট অ্যাঙ্গেল ডি মারিয়ার একটি শট একই ঘটনার শিকার হয়। শুরু থেকে এদিন মাঠে ছিলেন না দলের শীর্ষ গোলদাতা জালাতান ইবরাহিমোভিচ। ৭২ মিনিটে লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামলেও অ্যাঙ্গার্সের রক্ষণভাবে চিড় ধরাতে পারেন নি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *