104761_kim-kardashian (1)এবার পুত্র সন্তানের মা হলেন মার্কিন রিয়েলিটি শো’র তারকা কিম কার্দাশিয়ান। ৫ই ডিসেম্বর আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে এ নবজাতকের জন্ম হয়। দ্বিতীয় সন্তান হওয়ায় কিম বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় একটি পত্রিকার সাক্ষাৎকারে। শুধু তাই নয়, তার স্বামী রবার্ট কার্দাশিয়ানও খুশি। তবে গত কিছুদিন আগেও দ্বিতীয় সন্তান নিয়ে বেশ জটিলতার মধ্যে ছিলেন এ রিয়েলিটি শো স্টার। সব ঝামেলার অবসান হলে স্বাভাবিকভাবেই তাদের কোল জুড়ে এ পুত্র সন্তান আসে। জানা গেছে, পিতার নামের সঙ্গে মিল রেখেই কিমের ছেলের নাম রাখা হয়েছে। দুবছর আগে কিম ও রবার্টের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম নর্থ ওয়েস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *