দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। চলচ্চিত্রে অভিনয় করে এখন পর্যন্ত পেয়েছেন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বলা যায় চলচ্চিত্র এবং নাটকে তিনি সমানতালেই অভিনয় করছেন। গুণী এ অভিনেতা এ মুহূর্তে রয়েছেন বান্দরবানে। সেখানে আঁকা রেজা গালিবের নির্দেশনায় ‘কালের পুতুল’ চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। আসাদ বলেন, এ চলচ্চিত্রের গল্প ১০ জন মানুষের একটি স্থানে পৌঁছানোর ঘটনা ঘিরে এগিয়েছে। ১০ জনের একজন আমি। আমার চরিত্রের নাম রাকিব। খুব ভালো একটি কাজ হচ্ছে। ‘কালের পুতুল’-এর গল্প লিখেছেন নাসিফুল ওয়ালী। আগামীকাল শুটিং শেষে রাইসুল ইসলাম আসাদের ঢাকায় ফেরার কথা।