অবশেষে নায়িকা ছাড়াই শুটিং শুরু সুলতানের!

a4bee8b355bfd8a0ff75343a635ee02f-salman-khan-as-sultan
সালমান খান

ঠগ বাছতে গাঁ উজাড়— প্রচলিত এই কথাটি পুরো না খাটলেও ‘সুলতান’ ছবির ‘নায়িকা’ বাছাইয়ের এর ক্ষেত্রে তা যেন অনেকটাই মিলে গেছে। ‘সুলতান’ ছবির নায়িকার সন্ধানে এ পর্যন্ত জল কম ঘোলা হয়নি। শেষপর্যন্ত নায়িকা খুঁজে না পাওয়ায় এ ছবির শুটিং শুরু করতে হয়েছে নায়িকা ছাড়াই।
‘সুলতান’ ছবিতে সালমান খানের বিপরীতে পরিনীতি চোপড়াকেই নেওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। সালমান খান বরাবরই তাঁর ছবির নায়িকার ব্যাপারে খুঁতখুঁতে। এবারে সে বিষয়টির সঙ্গে তাঁর আরও একটি চাহিদা যুক্ত হয়েছে। ‘সুলতান’-এর নায়িকাকে এ ছবির সঙ্গে পুরোপুরি সৃজনশীলভাবে সম্পৃক্ত হতে হবে— এমন কথাই জানিয়েছিলেন সালমান।

ছবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বরাবরই সালমান তাঁর নায়িকাদের ব্যাপারে অনেক বাছবিচার করেন। এ ছবির প্রযোজকেরা সালমানের বিপরীতে পরিনীতি চোপড়াকে প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে পরিনীতি কাজ করতে অস্বীকৃতি জানানোয় বিপাকে পড়ে যান এ ছবির প্রযোজক। সূত্রটি জানিয়েছে, পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে এ ছবির জন্য নতুন করে নায়িকা খোঁজার পাশাপাশি এখন এ ছবির শুটিংও চালিয়ে যেতে হবে।
২০১৬ সালের ঈদকে সামনে রেখে এগিয়ে চলছিল সুলতান ছবির কাজ। এখন সবকিছু মিলিয়ে ছবি মুক্তির সময় ঠিক রাখতে নায়িকা ছাড়াই এ ছবির কাজ শুরু করতে হয়েছে বলে জানিয়েছে ছবির সংশ্লিষ্ট একটি সূত্র।

এ প্রসঙ্গে সূত্রটি আরও জানিয়েছে, এ ছবির নায়িকা হিসেবে এখন পর্যন্ত বেশ কয়েকজনের নামই আলোচনায় এসেছে। কিন্তু কোনো কিছুই এখনো চূড়ান্ত করা হয়নি। নায়িকা বাছাই ও চূড়ান্ত করার কাজ এখনো চলছে। শিগগিরই বিষয়টি সবাইকে জানানো হবে।
এদিকে, সুলতান ছবির সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সূত্র এ ছবির শুটিং এবং সালমান খান প্রসঙ্গে জানিয়েছে, ছবির শুটিং পুরোদমে শুরু করেছেন তাঁরা। সালমান খান এ ছবি নিয়ে দারুণ উদ্বেলিত। তিনি এ ছবির শুটিংয়ের জন্য একাগ্রচিত্তে কাজ শুরু করেছেন। শিগগিরই এ ছবির নায়িকার নাম ঘোষণা করা হবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি