1449082565রাফিঃ শুরু থেকে দেখা যাচ্ছিল সমস্যা পিছু ছাড়ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কিন্তু সব কিছুকে পেছনে ফেলে বিপিএলের তৃতীয় আসরের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার দলটি। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসকে ১০ রানে হারিয়ে শীর্ষে ফিরে কুমিল্লা। এই জয়ে মধ্য দিয়ে ৬ ম্যাচে দলটির পয়েন্ট ৮। রান রেটে বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের চেয়ে এগিয়ে আছে নাফিসা কামালের দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চোট জর্জর দল নিয়েও শীর্ষে উঠার গোপন মন্ত্র জানান মাশরাফি। মাশরাফি বলেন, দল দেখে আসলে কখনো ক্রিকেট খেলা যায় না। আমাদের দলের সবার সামর্থ্য আছে পারফরম করার। সেটা যদি করতে পারি তাহলে আমাদের অবশ্যই সুযোগ থাকবে। শুধু এটাই সবাইকে বলেছি। সবাই কাগজে কলমে আমাদের চেয়ে ভালো। ওরা ভালো হতে পারে, কিন্তু আমাদের কাজটা আমাদের করতে হবে। জয়-পরাজয় নয়, সতীর্থদের প্রক্রিয়া ঠিক রাখার তাগিদ দিয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক বলেন, ভাগ্য আমদের সঙ্গে আছে বলে ভালো পথে আছি আমরা। একটা-দুইটা ম্যাচ হেরে যেতেই পারি, এটা বড় কোনো বিষয় না। আমাদের প্রসেস ঠিক আছে কিনা, মাঠে কে ভালো খেলছে কে কি করছে এটাই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *