উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে সুইডেনকে সুযোগ দিতে সম্মত হয়েছে ইকুয়েডর। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে তিন বছর আগে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। ইকুয়েডর এখন তাদের দূতাবাসে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে দিতে সম্মত হয়েছে। এ বিষয়ে সুইডেনের সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছে দেশটি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, প্রায় ছয় মাসের সমঝোতার পর ইকুয়েডরে ওই চুক্তি স্বাক্ষর হয়। ২০১০ সালে অ্যাসাঞ্জের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশ করে দেয়। একই সময়ে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুজন নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এরপর প্রত্যর্পণ এড়াতে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তিনি বরাবরই যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আশঙ্কা সুইডেন তাকে যুক্তাাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *