ফাঁদে ফেলে ছাত্রীদের সঙ্গে সেক্স, পান্না মাষ্টারের ৫ বছর জেল

106534_pannaছাত্রীদের সঙ্গে যৌনমিলন; তার দৃশ্য ধারণ করে ধরা পরা কুষ্টিয়ার সেই পান্না মাষ্টারকে এক মামলায় (দুই সেকশন) ৫ বছর জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় দেন। এছাড়া এ মামলার বাকী তিন আসামি প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, মনোয়ার হোসেন মনো ও আওলাদ হোসেন দুলালকে খালাস দিয়েছেন আদালত। দ-প্রাপ্ত হেলাল উদ্দিন পান্না কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের তসলিম উদ্দিনের (কাঠ মিস্ত্রী) পুত্র। তিনি ২০০৩ সালে কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। এর পর থেকেই ছাত্রী ও বিভিন্ন মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে যৌনমিলন করে তার দৃশ্য ধারণ করে  তাদের ফের যৌনমিলনে বাধ্য করতেন পান্না মাস্টার। এমনকি তার বন্ধুদের সঙ্গেও ওইসব তরুণীদের যৌনমিলনে বাধ্য করতেন। এরই ধারাবাহিকতায় ওই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পান্না মেলামেশার চেষ্টা করলে বিষয়টি টের পায় ওই ছাত্রীর স্বজনরা। পরে ওই ছাত্রীর ফুপাতো ভাই স্কুল শিক্ষক হেলাল উদ্দিন পান্নার মোবাইল ফোন ও ল্যাপটপ কেড়ে নেয়। মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে উদ্ধার করা হয় ওই শিক্ষকের ধারণ করা বিভিন্ন ছাত্রীর সঙ্গে মেলামেশার শতশত ছবি ও গোপন ক্যামেরায় ধারণ করা ৬টি সেক্স ভিডিও। সেসময় মান-সম্মানের ভয়ে ভুক্ত-ভোগী পরিবারগুলো মামলা না করায় পুলিশ বাদী হয়ে পর্ণগ্রাফি আইনে চারজনকে আসামি করে মামলা করে। এদিকে
কয়েকজন ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও ধারণ ও তা প্রচার করার মামলায় ২০১৩ সালের জুন মাসে তিন আসামিকে আটক করে। মামলার অন্য এক আসামি পলাতক ছিলেন। এদিকে এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি সরকারী পক্ষের আইনজীবিরা। কুষ্টিয়া জর্জকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান মামুন জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছি।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক