sania roma_swadeshnews24সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: সময়ের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী সানিয়া রমার নতুন মিউজিক ভিডিও ‘নাচরে পাগল নাচ’ গানের ভিডিও নির্মাণ হয়েছে । এতে মডেল হয়েছেন সোহেল রানা ও সানিয়া রমা নিজে। গানের কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী সানিয়া নিজেই। সংগীতায়োজন করেছেন মহিদুল হাসান।

মিউজিক ভিডিও প্রসঙ্গে সানিয়া রমা স্বদেশ নিউজ২৪.কমকে বলেন, ‘প্রথমবারের মতো আমার গানের সাথে এক ঝাঁক নৃত্যশিল্পী নিয়ে আমি নৃত্য পরিবেশন করলাম। গানটি সম্পূর্ণ একটি আইটেম গান। আশা করি গানটি দর্শকদের ভালো লাগবে।

মডেল রানা বলেন, ‘এফ এ সুমনের ‘জানেরে খোদা জানে’ গানের মিউজিক ভিডিও দিয়ে আমার মডেলিং-এ যাত্রা শুরু হয়। ‘জানেরে খোদা জানে’ মিউজিক ভিডিওটিতে বেশ সাড়া পেয়েছি। সানিয়ার এই গানটি চমৎকার একটি গান। আশা করি গানের মিউজিক ভিডিওটিও সাড়া ফেলবে।

মিউজিক ভিডিওটির চিত্রগ্রহন ও  পরিচালনা করেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা এস এম তুষার। মিউজিক ভিডিওটি খুব শিগগিরই বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান শিল্পী সানিয়া রমা। কন্ঠশিল্পী সানিয়া সকল শ্রোতা ও দশর্কদের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন যাতে আগামীতে সু্ন্দর সুন্দর গান উপহার দিতে পারেন। আর স্বদেশ পরিবারের পক্ষে থেকে কন্ঠশিল্পী সানিয়ার জন্য শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *