পাকিস্তান দলে ফেরার দোরগোড়ে আমির

106806_amirনিষেধাজ্ঞা কাটিয়ে ফের পাকিস্তান জাতীয় দলে ফেরার দোরগোড়ে মোহাম্মদ আমির। নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলের শিবিরো যোগ দিলেন এ বাঁহাতি পেসার। নিউজিল্যান্ড সফরের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের শিবির। ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এ শিবিরে ২৬জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ দলে রয়েছে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়া মোহাম্মদ আমির। আগামী বছর মার্চে ভারতের অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে  আমিরকে যাচাই করে নিতে চাইছে পাকিস্তান। মনে করা হচ্ছে, নিউজিল্যান্ড সফরে দলে না ফিরলেও ভারতেই তিনি জাতীয় দলে ফিরতে পারেন। তাকে ফের জাতীয় দলে ফেরানো নিয়ে সাবেকদের ভিন্নমত রয়েছে। তারপরও প্রতিভা ও নৈপুণ্যই তার জাতীয় দলে ফেরার পথ উন্মুক্ত করেছে। নির্বাসন কাটিয়ে পাকিস্তানের ঘরোয়া লীগে কয়েকটি ম্যাচ খেলেছেন। সেখানে ভাল করেছেন তিনি। আর বাংলাদেশ প্রিমিয়ার লীগে তৃতীয় আসরে চিটাগং ভাইকিংসের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট তার। জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘ক্রিকইনফো’র টুর্নামেন্ট সেরা একাদশে একমাত্র পাকিস্তানী হিসেবে জায়গা করে নিয়েছেন আমির। অনেকেই মনে করেছেন আমির জাতীয় দলে ফিরলে ড্রেসিং রুমের অবস্থা একটু গুমট হয়ে যাবে। সাবেক অধিনায়ক ইনজামাম উল হক তাদের একজন। আর বর্তমানে জাতীয় দলে খেলা মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, তিনি আমিরের সঙ্গে খেলবেন না। কিন্তু জাতীয় দলের কোচ ওয়াকার ইউনুস আমিরকে দ্বিতীয়বার সুযোগ দেয়ার পক্ষে। পিসিবি’র প্রধান শাহরিয়ার খানও আমিরের সহমর্মী। এছাড়া শোয়েব মালিককেও পাশে পেয়েছেন আমির।

আরো দেখুন

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে