20-12-2015_0রাফিঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুটি আসরে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে খেলোয়াড়দের পাওনা জটিলতায় উঠে সমালোচনার ঝড়। পাওনা সংক্রান্ত জটিলতা ও ম্যাচ ফিক্সিংয়ের কারনে মাঝের এক বছর বন্ধও থাকে বিপিএল। তবে এবারের আসর শেষে স্বস্তিতে খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজিগুলো।

আগের আসরে পাওনা না পাওয়ায় সমালোচনার ঝড় উঠলেও এবার সময় মতোই টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। এমনকি কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি নির্ধারিত সময়ের আগেই পারিশ্রমিক পরিশোধ করছে। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বললেন, ‘প্রথম দুই আসরের অভিজ্ঞতা থেকে জানি, টাকা পরিশোধ নিয়ে সবচেয়ে বেশি জটিলতা হয়। এবার তার কোনো সুযোগই আমরা রাখিনি। কুমিল্লা, চিটাগং এর মধ্যে সবার শতভাগ পারিশ্রমিক শোধ করেছে। রংপুর বিদেশি খেলোয়াড়দের শতভাগ ও দেশি খেলোয়াড়দের ৭৫ শতাংশ পরিশোধ করেছে। বাকি সবাই ৭৫ শতাংশ করে দেশি-বিদেশি খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক শোধ করেছে।’

বিপিএলের গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রমিকের ৫০ শতাংশ পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। টুর্নামেন্ট চলার সময় পাওয়ার কথা আরও ২৫ ভাগ। বাকি ২৫ ভাগ টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে।

আগের ঝামেলা এড়াতে এবার আগেই ফ্র্যঞ্চাইজিগুলোর কাছ থেকে এক কোটি টাকার পে অর্ডও ও চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিয়ে নেয় বিসিবি। যার ভেতর ছিল দল মালিকানা কেনার টাকা ও ক্রিকেটারদের পাওনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *