দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে ২৪শে ডিসেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি বাতিল করে ২৫শে ডিসেম্বর (শুক্রবার) নির্ধারণ করেছে। তাই ২৪শে ডিসেম্বর দেশে কার্যরত পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *